1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল নিয়ে নানা জল্পনা, পাল্টাপাল্টি দাবি তৃণমূল-বিজেপির ৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার ‘মাত্র ১০ মিনিটে সব ডুবে গেছে, আমি পথে বসে গেছি’ নরসিংদীতে বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সরাইল সরকারি পাবলিক লাইব্রেরি এখন মাদকাসক্তদের অভয়ারণ্য ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পরিকল্পনাহীন উন্নয়নে বিপাকে আশুলিয়া-সাভার, হুমকিতে জনস্বাস্থ্য ‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষা

অভিষেকেই ইতিহাস গড়তে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের লুইস

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুটি দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র সেন্ট কিটস এন্ড নেভিস। ৯৬ বছরের টেস্ট ইতিহাসে নেভিস থেকে ৬ জন ক্রিকেটার পেয়েছে ক্যারিবিয়ানরা।

কিন্তু সেন্ট কিটস থেকে টেস্ট ক্রিকেটার পায়নি কখনোই। এবার সেই আক্ষেপ ঘুচাতে যাচ্ছেন মিকাইল লুইস। সেন্ট কিটসের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়ার দুয়ারে দাঁড়িয়ে ডানহাতি এই ওপেনার।

লর্ডসে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে আজ সেরা একাদশ ঘোষণা করেছে। যেখানে জায়গা করেন লুইস। সবশেষ ঘরোয়া মৌসুমে ব্যাট হাতে আলো ছড়ান এই ওপেনার। লিওয়ার্ড আইল্যান্ডের হয়ে ১৪ ম্যাচ খেলে  ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিসহ করেছেন ৬৮২ রান। যার ফলে তেজনারাইন চন্দরপল ছাপিয়ে ইংল্যান্ড সফরে জায়গা করে নেন তিনি। ঐতিহাসিক লর্ডসেই অভিষেক হতে যাচ্ছে তার।

এক বছর বাদে আবারও সাদা পোশাক গায়ে জড়াতে যাচ্ছেন জেসন হোল্ডার। ইনজুরিতে পড়া কেমার রোচের অনুপস্থিতিতে পেস অ্যাটাককে নেতৃত্ব দেবেন তিনি।

এদিকে, লুইসের মতো আগামীকাল অভিষেকের অপেক্ষায় আছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ও জেমি স্মিথ। আর সেটাই হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে সফল পেসার জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, মিকাইল লুইস, কার্ক ম্যাকেঞ্জি, আলিক অ্যাথানেজ,  কাভেম হজ, জেসন হোল্ডার, জশুয়া দা সিলভা, গুদাকেশ মোতি, আলজারি জোসেফ, শামার জোসেফ, জেইডেন সিলস।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD