1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ ঠাকুরগাঁও সীমান্তে ফের সক্রিয় গরু চোরাচালান সিন্ডিকেট! গভীর রাতে ঢুকছে ভারতীয় গরু

গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল কে দুর্নীতিমুক্ত করার দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালকে কলেজ শিক্ষার্থীরা দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন । মঙ্গলবার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা এ দাবি জানান।

শিক্ষার্থীদের আবাসিক সমস্যার সমাধানসহ তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান । সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।

তিনি দাবি করেন, একই সময়ে প্রতিষ্ঠিত দেশের বিভিন্ন মেডিকেল কলেজের আবাসিক সমস্যার সমাধান হলেও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের আবাসিক ভবনের নির্মাণ কাজে দীর্ঘসূত্রীতার কারণে এখনও শেষ হয়নি। ফলে অনেক টাকা খরচ করে শিক্ষার্থীরা শহরে বিভিন্ন বাসা বাড়িতে ভাড়া থাকতে হয় । এতে পড়ালেখায় বিঘ্ন ঘটে ও তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে যেসব দুর্নীতির রয়েছে সেই দুর্নীতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান । সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD