1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ খ মতমিজ উদ্দিনের মৃত্যু

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

কয়রা উপজেলা পরিষদের সাবেক দুইবার নির্বাচিত চেয়ারম্যান কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক বিশিষ্ট আলেমি দ্বীন মাওলানা আ.খ.ম তমিজ উদ্দিন (৮৫) গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১০ টার সময় অসুস্থতা অবস্থায় কয়রা উপজেলার দেয়াড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজেউন)।

মৃত্যুকালে তিনি ১ পুত্র ৩ কন্যা সহ অসংখ্য আত্বীয স্বজন রেখে গেছেন। মরহুম মাওলানা আখম তমিজ উদ্দিন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাষ্টার সদর উদ্দিন আহমেদের আপন সেজ ভাই। মরহুমের নামাজে জানাযা শুক্রবার জুম্মাবাদ মহারাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে হাজার হাজার ধর্মপ্রান মুসলমান ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন। জানাযার নামাজের পুর্বে মরহুমের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা রাখেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, বিশিষ্ট আলেমী দ্বীন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইমরান হোসেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, মাওলানা মাহফুজুর রহমান, পাইকগাছা জাপার সাবেক আহবায়ক ও কেন্দ্রীয সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর, এ্যাডঃ মোস্তাফিজুর, মরহুমের ভাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মরহুমের জামাতা মাওলানা মজিবার রহমান, পুত্র মোস্তাসিম বিল্লাহ ফারুক, ভাইপো ফেরদাউস হোসেন,মাওলানা আঃ রাজ্জাক,মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা মিজানুর রহমান,মাওলানা আল রাজ্জাক,মাওলানা গোলাম কুদ্দুস,মাওলানা হাদিউজ্জামান,মাওলানা হাবিল উদ্দিন ঐহিদী,মাওলানা আবু তাহের প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD