1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

ভাঙ্গায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাড়াকান্দি এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- ভাঙ্গার আড়ুয়াকান্দির আবু সাঈদের ছেলে মেহেদী মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০) ও জেলার মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।

আহত পাঁচজনের নামপরিচয় এখনও জানা যায়নি। তবে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জগামী একটি লেগুনার পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD