1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর রাজৈরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ থামাতে গিয়ে (ওসি) আহত তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল আশুলিয়ায় শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা, নগদ টাকা লুটের অভিযোগ বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি বৈশাখী শোভাযাত্রা, নববর্ষের আনন্দে মুখর বোয়ালী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আবুল হোসাইন মুন্সী যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন

দেশে কৃষকদের সারের কোন সমস্যা হবে না: শিল্প মন্ত্রী

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশের সারকারখানা গুলোতে গ্যাসের সাময়িক সংকট থাকলেও কৃষকদেরু সারের কোনো সমস্যা হবে না। শনিবার দুপুরে নরসিংদীর পলাশে অবস্হিত এশিয়ার সর্ববৃহৎ পলাশ- ঘোড়াশাল ইউরিয়া সারকারখানা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

শিল্পমন্ত্রী আরো বলেন, দেশের চাহিদা অনুযায়ী সারকারখানা গুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকদের সারের চাহিদা মেঠানো হবে। সারা দেশে গ্যাস সহ জ্বালানি সংকট রয়েছে। সব বাধা অতিক্রম করে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করে সরকার কৃষকদের কাছে সার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী -২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত সংসদ সদস্য মাসুদা সিদ্দিকি রোজী, শিল্পমন্ত্রনালয়ের জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD