1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

কোটা আন্দোলনে ধামরাই ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন দেশের বিভিন্ন সরকারি কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এবার তাদের আন্দোলনে একাত্মতা জানিয়ে রাস্তায় নেমেছেন ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তারা ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছে এতে ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন। বেলা ২টার দিকে প্রতিবেদন লেখার সময়ও শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলছিল। ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজটে পড়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন।সরেজমিনে দেখা যায়, ঢাকা আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই এলাকার দুইপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দুইপাশের রাস্তায় শতশত যানবাহন আটকে আছে।আন্দোলনে আসা শিক্ষার্থীদের ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘৫২ হাতিয়ার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, গর্জে উঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।এসময় শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে থানা বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD