1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদী কোটা সংস্করণ আন্দোলন, ঢাকার সাথে সিলেটের বাস চলাচল সাময়িক বন্ধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী কোটা সংস্করন আন্দোলনে বিভিন্ন কলেজর শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। মঙ্গলবার বিকেলে ঢাকা- সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। মহা সড়কের দুই পাশে দীর্ঘ যানজটে পড়ে ছাএীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নরসিংদীর জেলখানা মোড়ে শিক্ষার্থীরা সাড়ে ৩ টার দিকে জমা হতে জমা হতে থাকে। শিক্ষার্থীরা কোটা সংস্করনে দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

নরসিংদীতে কোটা বিরোধী আন্দোলনকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। এসময় তারা মহাসড়কে অগ্নিসংযোগ ও ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে তারা অবস্থান নেন। ঢাকার সাথে সিলেটের যোগাযোগ বন্ধ করে দেয়।

বিকেল সাড়ে তিনটায় জেলখানা মোড় দখলে নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এদিকে কোটাবিরোধীরা জেলখানার মোড়ে জড়ো হতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ছাত্রলীগ ও কোঠাবিরোধীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিকেলে কোটাবিরোধী আন্দোলনকারীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে অবস্থান নেয়। এসময় তারা বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে শ্লোগান দিতে থাকে। তারা মহাসড়কে অগ্নিসংযোগ ও ব্যরিকেট দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। বর্তমানে মহাসড়কের দুই পাশেতীব্র যানযটের সৃষ্টি হয়েছে। এসময় কয়েক কিলোমিটার এলাকা জুড়ো বিভিন্ন যাবাহনগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে জরুরী সেবার এম্বুলেন্সকে সাইড দিয়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন সরকার ও নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা অবস্থান করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD