1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে রাফি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রাফি ধামাউড়া গ্রামের প্রবাসী ফয়েজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। রাফি বাড়ির পাশেই পুকুরপাড়ে খেলাধূলা করছিল। খেলতে খেলতে সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। কাজ শেষে তার মা সন্তানের খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজনও খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে বাড়ির পুকুরে রাফিকে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা শিশুর দেহ পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD