1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

মানিকছড়িতে মাদ্রাসা শিক্ষার্থী নিয়ে শিক্ষক উধাও!

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় প্রতিষ্ঠিত ‘বড়বিল সুন্নিয়া দাখি মাদরাসা’র সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী (১৩)কে নিয়ে শিক্ষক মো. মাসুম উদ্দিন উধাও হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থী পিতা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিভাবক সূত্রে জানা যায়, উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান “বড়বিল সুন্নিয়া দাখিল মাদরাসা”র সপ্তম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে (১৩) প্রলোভন দেখিয়ে গত ২৮ জুলাই সন্ধ্যায় পালিয়ে গেছে একই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এক সন্তানের জনক মো. মাসুম উদ্দিন!

ঘটনাট পরপর সন্ধ্যায় মো. হাবিব উল্লাহ’র তার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া শিক্ষকের বিরুদ্ধে মানিকছড়ি থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেন।

মো. হাবিব উল্লাহ’র দাবী তার নাবালক শিশু কন্যাকে ফুঁসলিয়ে বিয়ে করতে বা মানব পাচারের উদ্দেশ্যে শিক্ষক মো. মাসুম উদ্দিন অপহরণ করেছে! মেয়েকে উদ্ধারে তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন! শিক্ষক মো. মাসুম উদ্দিন ঘটনার পর থেকে এলাকায় ছাড়া এবং তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রয়েছে। তবে মাসুম উদ্দিনের স্ত্রী-সন্তান রয়েছে বলেও জানা গেছে!

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক মাদরাসা শিশু শিক্ষার্থী নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি ১০৪৫, তারিখ-২৮.৭ ২৪ খ্রি মূলে তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD