1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ

নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আ.লীগের ৬ জন নিহত, আহত শতাধিক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীতে আন্দোলনকারী ও আওয়ামীলীগের মধ্যে দফায় দফায় সংর্ঘষে ৬ জন নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর বাসষ্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার চরদিঘলদি ইউপি চেয়ারম্যান ও সাবেক মাধবধী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন (৩৭), মাধবদী পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল হোসেন (৪৭), মাধাবধী থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ভূইয়া (৪৮), নরসিংদী সদর উপজেলার চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই ও ছোট গদাইচর এলাকার আবু সাইয়েদের ছেলে ছাত্রলীগ কর্মী দেলোয়ার হোসেন দেলু (৪৮), মাধবধী থানার আওয়ামীলীগের সমর্থক শাহ জাহান মিয়ার ছেলে কামাল মিয়া (৪৫), মাধবদী থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা আনিসুর রহমান সোহেল (৪৩)।

গুরুত্বর আহতরা হলেন মুখলেস মিয়ার ছেলে আলামিন (২৫), ইব্রাহিম মিয়ার ছেলে সুমন মিয়া (৩০)সহ প্রায় শতাধিক আহত। তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে মাধবদী থানার বাস স্টেশন এলাকায় আন্দলোনকারীরা জড়ো হতে থাকে। পরে, দুপুর ১২ টার দিকে আন্দলোনকারীরা পৌর ভবনের দিকে যেতে চাইলে আওয়ামীলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করলে দুজন গুলিবিদ্ধ হয়। দুপুর ১ টার দিকে পুনরায় পৌর এলাকায় প্রবেশ করলে আওয়ামীলীগের নেতা-কর্মীরা বাঁধা দিলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় আন্দোলনকারীরা মাধবদীর বাজার এলাকায় মসজিদের সামনে ৬ আওয়ামীলীগের নেতাকে পিটিয়ে হত্যা করে ফেলে রাখা হয়।

নরসিংদীর মাধবধী পৌরসভার মেয়র মোশারফ হোসেন বলেন,”আমাদের ৬ জন নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আন্দোলনের নামে বিএনপি-জামাতের লোকজনের নেতৃত্বে হত্যা করা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ ৬ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD