1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল আশুলিয়ায় শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা, নগদ টাকা লুটের অভিযোগ বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি বৈশাখী শোভাযাত্রা, নববর্ষের আনন্দে মুখর বোয়ালী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আবুল হোসাইন মুন্সী যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন নেত্রকোনা ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

আশুলিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে আশুলিয়ায় আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহমেদুল হক তিতাস মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘিরে আজ রবিবার দুপুর ১২ টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল ত্রিমোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পরে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল শুরু করেন তারা। আন্দোলন শুরুর কিছুক্ষণ পর থেকেই বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া পালটা-ধাওয়া শুরু হয়। এ সময় আন্দোলনকারীরা ওই সব এলাকার ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে।
এছাড়া সাভার প্রেসক্লাবও ভাঙচুর করেছে বলেও জানা যায়।অন্য এক সূত্রে জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কে দুপুর ১২ টায় স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলটি নবীনগর থেকে শুরু হয়ে বাইপাইল যাওয়ার কথা ছিল। কিন্তু বাইপাইল পৌঁছালে আন্দোলনকারীদের সঙ্গে থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরে গেলে পুনরায় বাইপাইল মোড় দখলে নেন আন্দোলনকারীরা।এদিকে দুপুর সোয়া ১টার দিকে গুরুতর আহত অবস্থায় এক তরুণকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাকে নিয়ে আসাদের দাবি, বাইপাইলে গুলি খেয়ে আহত হয়েছেন ওই তরুণ।
ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাস বলেন, নিহত ওই তরুণের বয়স আনুমানিক ২০-২৫ বছর হবে। আমরা তার পরিচয় পাইনি।

তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছে। অজ্ঞাত হিসেবেই তার লাশ রয়েছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ বলা যাবে। তার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে দুপুর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় জাবির মূল ফটকের সামনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD