1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

শাহজাদপুরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে আগুন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রাম্য আধিপত্য বিস্তার কেন্দ্র করে সরকার গ্রুপ ও প্রামানিক গ্রুপের মধ্যে সংঘর্ষে তারা সরকার (৬৫) নামের একজন নিহত হয়েছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামে। বাড়িঘরে আগুন ।

জানা যায়, গত ইউপি নিবার্চন এবং গ্রাম্য আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে নজরুল সরকার গ্রুপ ও মন্তাজ প্রামানিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। তারই জের ধরে এদিন সকালে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মন্তাজ প্রামানিকের গ্রুপ দেশীয় অস্ত্র -সস্ত্রে সজ্জিত হয়ে সরকার গ্রুপের সমর্থকদের উপরে চড়াও হয়। এ সময় সরকার গ্রুপের লোকজন প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা করে ।

আওয়ামীলীগ নেতা মন্তাজ প্রামানিক, তার ছেলে মাসুদ, ভাতিজা ইকবাল মেম্বর, সহপাঠি জালাল সহ মন্তাজের লোকজনের উপর্যুপরি আক্রমনে তারা সরকার ফালার আঘাত এবং ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, মন্তাজ প্রামানিক গ্রুপ এলাকার সন্ত্রাসী গ্রুপ হিসেবে পরিচিত। তারা নানা সন্ত্রাস করে বেড়ালেও তাদের কিছুই হয় না। টাকার জোরে মন্তাজরা সব কিছু থেকেই বেঁচে যায়। তারা হত্যার পরে গ্রামবাসী মন্তাজের বাড়িতে আগুন ধরিয়ে দেয় । থানার অফিসার ইনচার্জ সবুজ রানা জানান, আমরা এখন থানাতেই অবস্থান করছি কোথাও যাচ্ছি না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD