1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মদনে ছেলে কে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে নারী সহ আহত ৪

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নেত্রকোনার মদনে শিউলি আক্তার(৩০) ,তাহমিনা বেগম ( ৫২), ও কৃষক রিয়েল মিয়া (৩৫) ,কৃষক আমিনুল (২৩)দুই নারীসহ ৪ জনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুড়িয়া গ্রামে নিজ বাড়ীর সামনে এ হামলার শিকার হন একই পরিবারের চার সদস্য।

পরে তাদেরকে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভর্তি করে তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এলাকাবাসীর সূত্র জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক রিয়েল মিয়াকে মারধর করে, এ সময় স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী শিউলি আক্তার কেউ মারধর করে, তাহমিনা আক্তার তার ছেলেকে বাঁচাতে এলে তাকেও বেধড়ক মারপিট করে এবং শিলতাহানি করে।

এ ঘটনাটি ঘটিয়েছে প্রতিপক্ষ রাজন (৩২), এরশাদ ৩৮ রিপন ২৬, রুবেল (৪০), জুয়েল (৩৫), রিফাত (১৫)সহ আরও অনেকেই।

মামলার অভিযোগের বরাত দিয়ে জানা যায়, (২১ জানুয়ারী ) রোজ শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার খাগুরিয়া এলাকার বাসিন্দা রিয়েল মিয়া সরিষার ক্ষেত থেকে সরিষা চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে পেলায় সরিষা নিয়ে যেতে বাধা দেওয়ার কারণে কৃষক রিয়েলকে দেশীয় অস্ত্র রামদা দিয়ে মাথায় আঘাত করে রাজনসহ তার লোকজন মিয়া, পরে স্বামী রিয়েল মিয়াকে বাঁচাতে এগিয়ে আসলে স্ত্রী শিউলি আক্তার মেরে তার গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এরশাদ মিয়া নিয়ে যায় চলে যায়, বৃদ্ধা মা, তাহমিন বেগম তার ছেলে রিয়েল মারধরে হাত থেকে বাঁচাতে আসলে তাকেও মারধর করে গলায় থাকা একটা রুপার চেইন নিয়ে যায় ও শিলতাহানি করে রাজন সহ তার লোকজন মিলে।

এ ঘটনায় (২১ জানুয়ারী) রোজ শনিবার রাতেই ছয়জনকে আসামী করে মদন থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী আমিনুল হক(২৩) বাদী হয়ে।

এঘটনায় মদন থানা ভারপ্রাপ্ত ওসি তদন্ত জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD