1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

হোমনায় আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় কুমিল্লার হোমনায় আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গত ১০ আগস্ট রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার ঘারমোড়া বাজারে অবস্থিত মোস্তফা কামালের কাঠের স-মিলে। ভাংচুর ও লুটপাটের ঘটনায় ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লার ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী ওই ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল।

ভূক্তভোগী বলেন,রবিবার বেলা ১১ টার দিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাহান চেয়ারম্যান ও তার ভাই বাবু, চাচাতো ভাই মাসুদ-এর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল আমার কাঠের স-মিলে হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট করে।এসময় স-মিলের পাশে গরুর ফার্মে ভাংচুর করে টিন গুলো খুলে লুট করে নিয়ে যায়। এতে নগত ৫-৭ হাজার টাকা নেওয়াসহ প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। হামলার সময় মোস্তফা কামাল নিজেকে রক্ষার্থে আতংকিত হয়ে স-মিলের পাশের একটি বাড়িতে অবস্থান নেয়।

এঘটনায় থানায় অভিযোগ করেছেন কি’না জানতে চাইলে তিনি জানান,এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দেইনি,তবে থানায় আমি ফোন করে জানিয়েছি,এবং আমার এক ছোট ভাইকে পাঠিয়ছি। কিন্তু প্রশাসনের কোনো সহযোগীতা পাইনি।

এবিষয়ে বিএনপি নেতা ও ঘারমোড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো পাটি সেন্টিম্যান,এগুলো তার মুখের কথা। আপনারা আসেন তারপর সব বুঝবেন সে কেমন ত্রাস করে। এই বলে তিনি ফোনটি কেটে দেন।

এs ঘটনায় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন কে একাধিকবার ফোন করা হলে ফোন রিসিভ করেননি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD