1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ

দুর্বৃত্তদের হাতে জাজিরার জসিম ডাকাত খুন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

জিহাদ হাসান, জাজিরা (শরিয়তপুর) প্রতিনিধি :
জাজিরা শরিয়তপুর শরীয়তপুরের জাজিরার আলোচিত ডাকাত জসিম মোল্লা দূর্বৃত্তদের হাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় বিকে নগর সরকারি কলেজ সংলগ্ন মুন্সি কান্দি গ্রামের লাভলী বেগমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত ডাকাত জসিম মোল্লা সেনেরচর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আইয়ুম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর সেনেরচরের রিপন মোল্লাকে হত্যা করে আলোচনায় আসে ডাকাত জসিম। সে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করতে গিয়ে পুলিশ ও র‍্যাবের হাতে ধরা পড়েছে। অধিকাংশ সময়ই সে পুলিশের পোষাক ব্যবহার করে ডাকাতি করতে যেতো। তাছাড়া হত্যা মামলাসহ অন্তত ২০ এর অধিক মামলা রয়েছে তার নামে।

স্থানীয়দের দাবী, বৃহস্পতিবার বিকে নগরে ডাকাতি করতে গিয়েছিলো ডাকাত জসিম। এমতাবস্থায় নিজেদের মধ্যকার দ্বন্দ্বের জেরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় কিছু দূর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তী প্রক্রিয়া হিসেবে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।

শরীয়তপুরের নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবিব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ ময়নাতদন্তে জন্য পাঠানোর ব্যবস্থা করেছি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD