1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ

৪ বছর পর নিজ গ্রামে ফিরলেন ছাত্রদল নেতা সজিব রায়হান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে
৪ বছর পর নিজ গ্রামে ফিরলেন ছাত্রদল নেতা সজিব রায়হান

সাভার (ঢাকা) প্রতিনিধি : দীর্ঘ ৪ বছর পর নেতাকর্মীদের সঙ্গে করে নিজ গ্রামের বাড়িতে ফিরেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা জেলার সাবেক সদস্য সচিব মো. সজীব রায়হান।

শুক্রবার (১৬ আগস্ট) নেতাকর্মীদের সঙ্গে প্রায় চার শতাধিক প্রাইভেট কার ও মোটরসাইকেলের লম্বা বহর নিয়ে রাজধানীর বাসা থেকে গাবতলী হয়ে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে সজীব রায়হান ঢাকা জেলার সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কোটবাড়ি গ্রামের বাড়িতে যান।

মো. সজীব রায়হান জানান, বিভিন্ন রাজনৈতিক মামলায় জর্জরিত থাকার কারণে দীর্ঘ ৪ বছর তিনি বাড়িতে ফিরতে পারেননি। বিগত বছরগুলোতে তার মা গুরুতর অসুস্থ হওয়া সত্বেও স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশ-প্রশাসনের বাধায় দেখতে আসতে পারেননি।

এ সময় সজীব রায়হান নিজ গ্রামে ফেরার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে দেখতে ছুটে আসেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

সজীব রায়হান জানান, বহুবার গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করলেও যেতে পারেননি। একপর্যায়ে আওয়ামী লীগ সরকরের পদত্যাগের দাবিতে ২০২২ সাল থেকে একদফা দাবিতে বিএনপি আন্দোলন শুরু করলে তার গ্রামের বাড়ি ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়ে। ফলে তিনি ঢাকায় থেকে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ গত ৫ আগস্ট শেখ হাসিনা ও তার সরকারের পতন ঘটলে তিনি সহযোদ্ধাদের নিয়ে বাড়িতে ফিরেন বলে জানান। এর আগে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের এক দফা আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখেন তিনি।

মো. সজীব রায়হান জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা জেলার বিগত কমিটির সাবেক সদস্য সচিব।

জানা যায়, ২০২১ সালের ২৮শে ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লেখক মুস্তাকের মৃত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ করে ছাত্রদল। সমাবেশের এক পর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ বাঁধে। এ সময় ছাত্রদল নেতা সজীব রায়হান পুলিশের ওপর লম্বা বাঁশ নিয়ে আক্রমণ করে। এই ঘটনা মুহূর্তে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে আসছিল আইন শৃঙ্খলা বাহিনী। সর্বশেষ ২০২২ সালের ৪ নভেম্বর সাভার মডেল থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে একাধিক মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন তিনি।

এ সময় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিরোধী দলের প্রায় লক্ষাধিক নেতাকর্মী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। তাদের মধ্যে শীর্ষস্থানীয় নেতা রয়েছেন শতাধিক। এখন বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর অনেকেই বিদেশ থেকে বাংলাদেশে ফিরছেন বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD