1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ

আশুলিয়ায় কোটি টাকার ইয়াবাসহ আটক ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে প্রায় সোয়া ১ কোটি টাকা মূল্যের ৪২ হাজার ২২০টি ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

শনিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদুর রহমান।

আটকরা হলেন- চট্রগ্রাম জেলার মোজ্জামেল হক ওরফে ইকবাল (৪৮) ও মতুর্জা আক্তার রুমা (৩৭)। তারা পেশাদার মাদক কারবারি।

র‍্যাব জানায়, গতকাল ১৬ আগস্ট শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় ৪২ হাজার ২২০টি ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

সিপিসি-২, র‍্যাব-৪ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদুর রহমান বাংলানিউজকে বলেন, আটকরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করেন। পরে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD