1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আওয়ামীলীগ সরকার দেশের গনতন্ত্র হত্যা করেছে- ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশের গনতন্ত্র হত্যা করেছে। বুলেটের গুলির চেয়ে ইন্টারনেটে বেশি শক্তিশালী। আওয়ামীলীগের সরকার পতনে ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে। যে কারণে সরকার দেশে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল।

শনিবার দুপুরে নরসিংদীর চিনিশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের যে গণতন্ত্র হত্যা করেছে, তা আবারও পুরুদ্ধার করা হবে। আগামীতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে। কোনো ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হবে না।

তিনি দেশের মানুষকে অত্যন্ত সরল ও সাধারণ উল্লেখ করে বলেন, দেশের মানুষ অর্থ-সম্পদ চায় না, তারা মুখে কথা বলতে চায়, মন খুলে কথা বলতে চায়। দেশের মানুষ ভোটের দিন-ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের মানুষকে ভোট দিতে চায়। কিন্তু আওয়ামীলীগ সেই অধিকার কেড়ে নিয়েছিল। যার কারণে দেশেরে মানুষ তাদের বিতারিত করেছে। কবর জিয়রত শেষে তিনি নিহত তাহমিদের পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগীতা করেন। এরপর তিনি কোটা আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবর জিয়ার করে তাদের পরিবারকেও আর্থিক সহায়তা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধ এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, এ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্ধয়ক হাজী জাহিদ হোসেন গাজী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এম.এ সাত্তার, সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু মহি উদ্দীন চিসতিয়া, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহবায়ক মাহমুদুল হক মোমেন মোল্লা, সদস্য সচিব শাহিন -বিন-ইউসুফ, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ নজমুল হোসেন ভুইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ ভুইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক মুকবুল মোর্শেদ রতন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, সাবেক পলাশ শিল্পাঞ্চাল কলেজ ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ, সদস্য সচিব আরিফ ও পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের আহবায়ক আখলাক হোসেন প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD