1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ

ধামরাইয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও এলাকার কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা।

বুধবার (২১ আগস্ট) সকাল দশটায় কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেনের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ করে প্রধান শিক্ষককের পদত্যাগ সহ দুর্নীতির দায়ে শাস্তির দাবি জানিয়ে স্কুল সংলগ্ন বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রধান শিক্ষকের পদত্যাগ চাই পদত্যাগ চাই বলে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আমাদের ক্লাসরুমে ফ্যান নাই অথচ প্রধান শিক্ষকের রুমে চারটা ফ্যান। আমাদের ব্যবহারের টয়লেট ভাঙ্গাচুরা ও অস্বাস্থ্যকর কিন্তু তার নিজের ব্যবহারের জন্য টয়লেট ভালো। তিনি স্কুলে আসেন সারাদিন তার অফিস কক্ষে বসে মোবাইলে ভিডিও দেখেন কখন কোন ক্লাস হয় বা হয় না তিনি কোন খেয়াল রাখেন না। বিদ্যালয়ের জন্য টাকা বরাদ্দ আসলে সেগুলো কোথায় যায় আমরা জানতে চাই। এমন অযোগ্য প্রধান শিক্ষকের পদত্যাগ চাই আমরা।অভিভাবকরা জানান, বহিরাগতরা এসে আড্ডা দেয় সে বিষয়ে প্রধান শিক্ষক কোন পদক্ষেপ নেন নাই।

এছাড়া ওনি ফরম পূরণে বেশি টাকা নেন। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে তিনি কোন কাজই করেন না। এবিষয়ে প্রধান শিক্ষককের বক্তব্যের জন্য তার অফিস কক্ষে গিয়ে জানা যায় তিনি বিদ্যালয়ে আসেননি। ফোন দিলে তিনি বলেন আমার শরীর অসুস্থ্য। আন্দোলনের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের কি অভিযোগ আছে তা তারা জানিয়ে দিক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD