1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ

মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন দিলরুবা খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ড. শাহনওয়াজ দিলরুবা খান মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন। গত ১৮ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

ড. শাহনওয়াজ দিলরুবা খান ১৭তম বিসিএস- এ প্রশাসন ক্যাডারে প্রবেশ করেন। চাকরিজীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব, মহিলা বিষক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারের একজন সৎ নিঃলোভ ও মানবিক কর্মকর্তা।

নরসিংদীর শিবপুর উপজেলার এই কৃতি সন্তান এলাকায়ও সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করে থাকেন। এলাকার নারী সমাজের উন্নয়নে তিনি প্রতিষ্ঠা করেছেন ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD