1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

জনগনের সেবায় কাজ করতে চাই: গাজীপুরের পুলিশ সুপার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৫ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ বলেছেন, আমি জনগনের সেবায় কাজ করতে চাই। পুলিশ জনগণের বন্ধু – আমি কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে এ কথা আপনাদের বিশ্বাস করাতে চাই। রোববার সকালে গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রোববার সকাল ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত জেলা প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার বলেন, বিগত সময়ে পুলিশকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ভুল ভ্রান্তি শোধরে পুলিশকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই। এজন্য তিনি পুলিশের মনোবল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, অধ্যক্ষ হুমায়ুন কবির, দেশ রুপান্তরের মো: আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তরের শাহ সামসুল হক রিপন, দৈনিক সংগ্রামের রেজাউল বারী বাবুল,আজকের পত্রিকার এম. আসাদুজ্জামান প্রমুখ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রবিউল ইসলামসহ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD