1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

জগন্নাথপুরে অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখালী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

লাশ উদ্ধারের পর ৪ সেপ্টেম্বর বুধবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানাযায় ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখালি নদীর চন্ডিডহর খেয়াঘাট এলাকায় ভাসমান অবস্থায় গলিত এ মরদেহ দেখে স্থানীয় জনতা জগন্নাথপুর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ হবে। শরীরের বিভিন্ন অংশের মাংস পচে গলে গেছে। ফলে প্রাথমিকভাবে চেনার কোন উপায় নেই। পিবিআই থেকে আসা একদল বিশেষজ্ঞ প্রতিনিধিদের মাধ্যমে পরিচয় সনাক্তে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD