1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে মন্দিরে ও বাড়ী বাড়ী রাধা রানীর জন্মতিথি পালন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৬ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীরা বাড়িতে বাড়িতে শ্রী শ্রী রাধার জন্মতিথি পালন করেছে । বুধবার ১১ সেপ্টেম্বর রাধার পবিত্র জন্মতিথি। ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি হলো রাধাষ্টমী। রাধার জন্মস্থান হল মথুরার বারসনা। ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে রাজা বৃষভানু ও তার স্ত্রী কৃীর্তি স্বর্ণপদ্মের কোল আলো করে শ্রীরাধা তাদের ঘরে এসেছিলেন। রাধা অষ্টমী বৈষ্ণব ধর্মালম্বিদের কাছে উল্লেখযোগ্য একটি দিন। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধাও অসম্পূর্ণ ।দ্বাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধা নাম সবসময় আগে নেওয়া হয়।

সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন , পবিত্র রাধাষ্টমী পালন করলে সকল মানুষেমানুষের মনোবাসনা পূর্ণ হয়। মঙ্লবার রাত ৬ টা ৫৫ মিনিট ৪৮ সেকেন্ড পর্যন্ত। রাধাষ্টমীর উপবাস বুধবার রাত ৬ টা ৫৬ সেকেন্ড ৪৯ পর্যন্ত চলবে।

রাধাষ্টমী দিনটিকে রাধা রানীর জন্মদিন হিসেবে পালন করা হয়। রাধা অষ্টমীর দিন রাধা রানী ও শ্রীকৃষ্ণের পূঁজা করলে মনের কাঙ্ক্ষিত ফল লাভ করা হয়। ঘরের সুখ ও সমৃদ্ধির জন্য রাধা অষ্টমীর দিন স্তোএ পাঠ করা উচিত। এতে ঘরে সুখ ও সৌভাগ্য আসে।

কালিয়াকৈরের বোয়ালীর পুরোহিত আদ্য, কাব্য,স্মৃতি তীর্থ দিনেশ চন্দ্র চক্রবর্তী জানান,পূজা অর্চনায় রাধারানী ক্ষীর,মাখন,সবজি,কচু,আতা,কদম ফুল,শিউলি ফুল, পছন্দ করেন। রাধা অষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীকে মিষ্টান্ন নিবেদন করা উচিত। রাধা রানীর রয়েছে ১০৮ টি নাম।

“রা” শব্দটি এসেছে রমন শব্দ থেকে। রমন শব্দের অর্থ হলো আনন্দ বর্ধনকারী। “ধা” শব্দটা এসেছে ধারণ থেকে। যিনি আনন্দ ধারণ করে থাকেন তিনিই হলেন রাধা।

ভগবান কৃষ্ণের সাথে রাধার গভীর সংযোগ তাকে নিঃস্বার্থ উৎসর্গের প্রতীক করে তুলেছে। পবিএ হিন্দু গ্রন্হে বর্নিত হিসেবে, কৃষ্ণের কাছে যাওয়ার জন্য সংগ্রাম করে। রাধার অটল প্রেম তাকে পরিএাণের জন্য সবচেয়ে অস্হির আত্মাদের সুপারিশ করতে দেয়। এই শুভ দিনটি ইতিবাচক শক্তি নিয়ে আসে। নেতিবাচকতা দূর করে ও যারা এটিকে সম্মান করে তাদের জন্য সুখ, সমৃদ্ধি সূচনা করে বলে বিশ্বাস করা হয়।

রাধাষ্টমী উপবাসের সময় মহিলারা উপবাস রাখেন। রাধা রানীর পাশাপাশি শ্রীকৃষ্ণের পূজা করেন। ভগবান শ্রীকৃষ্ণের আর্শীবাদ পাওয়া যায়। রাধা অষ্টমী উপবাস করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD