1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে
হামলায় আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে বিএনপির নেতা–কর্মীদের গাড়িবহরে হামলা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার (৪৮) নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, তাঁর স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, তাঁদের সন্তানসহ বিএনপির কমপক্ষে ২০ নেতা–কর্মীকে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। ভাঙচুর করা হয়েছে ১০টি মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি। এ ছাড়া সময় টিভির ক্যামেরাপারসন এইচ এম মানিককে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ জামান বলেন, বেলা ৩টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীদের গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। গাড়িবহরটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র নেতা–কর্মীরা ভাঙচুর চালান।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, হামলার পর বিএনপির নেতা–কর্মীরা গাড়ি থেকে নেমে রাস্তার পাশের গাছ থেকে ডালপালা ভেঙে নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধাওয়া দেয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে অন্তত ২০ জনকে।

আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত এস এম জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকা থেকে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘোনাপাড়ায় মারামারির ঘটনায় কেউ কেউ বলছে, বিএনপি করেছে। কেউ বলছে, আওয়ামী লীগ করেছে। এখন পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD