1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

আশুলিয়ায় বন্ধ থাকা ২৯ পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ||
১৫ দিন পর পোশাক খাতের শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। বন্ধ থাকা ২৯ পোশাক কারখানায় যোগ দিয়েছেন অন্তত অর্ধলাখ শ্রমিক। এদিকে কারখানার বাইরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ ও সেনাবাহিনী।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ায় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আশুলিয়া-ডিইপিজেড আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুরে হা-মীম গ্রুপের পোশাক কারখানা চালু রয়েছে। এছাড়াও একই এলাকার শারমিন নামে বড় পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নিশ্চিন্তপুরে নিউএইজসহ নাসা গ্রুপের সবকটি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। তবে মদিনা ও পার্ল গার্মেন্টসসহ ২০টি পোশাক কারখানা এখনও বন্ধ রয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, গতকাল (শনিবার) বাংলাদেশ রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) সিদ্ধান্তের পরও কয়েকটি পোশাক কারখানা মালিক পক্ষ বন্ধ রেখেছে। তবে অধিকাংশ কারখানা চালু রয়েছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। তবে শ্রমিকদের নামে মামলা দিয়ে কারখানা কর্তৃপক্ষের ১৩ (১) ধারায় কারখানা বন্ধ রাখা যৌক্তিক নয়। এক্ষেত্রে মালিক পক্ষকে শ্রমিকদের প্রতি আরও আন্তরিক হতে হবে বলে জানান তিনি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ ১৮টি কারখানা ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতি অনেকাংশেই উন্নতির দিকে, শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD