1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

হিরো আলমের ওপর হামলার মামলায় ৮ জনের মধ্যে ৫ অভিযুক্তের জামিন মঞ্জুর

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

আবিদ মাহমুদ রহমতুল্লাহ, জেলা প্রতিনিধি বগুড়াঃ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় করা মামলার ৮ জনের মধ্যে পাঁচজনকে জামিন দিয়েছেন আদালত। রোববার ১৫ সেপ্টেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতের বিচারক সাদিয়া আফসানা রিমা তাদের জামিন মঞ্জুর করেন।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, মামলার আট আসামির মধ্যে পাঁচজন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। জামিন পাওয়া অভিযুক্তরা হলেন- বগুড়া সদর উপজেলার ফাঁপোড়ের হাতেম আলীর ছেলে শামীম, পল্লী কুকরুলের দুলালের ছেলে সবুজ, দোগাড়িয়ার মৃত আশরাফ আকন্দের ছেলে উজ্জল, হাজরাদিঘীর সামছুলের ছেলে জাহাঙ্গীর ও গাবতলী উপজেলার বরুজ গ্রামের মান্নান মহুরীর ছেলে নাজমুল ওরফে সবুজ।

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রচারণার সময় মারধর ও ২০২৩ সালের পহেলা ফেব্রুয়ারি একই আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে আদালতে হিরো আলম মামলা করেন।

মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করেন তিনি।

পরে তিনি দুপুর ১২টার দিকে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার সময় ৫ থেকে ৭ জন যুবক অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর এবং কানধরে ওঠবস করান।

এ ঘটনার পর তিনি ১০ সেপ্টেম্বর আটজনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় এই মামলা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD