1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এ সময় হাসপাতালের চিকিৎসকরা শাহে আলমকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ধামরাই দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ আগস্ট) দুপুর বারোটার দিকে ধামরাই থানা প্রাঙ্গনে দুর্গোৎসব চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে ধামরাই থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। তিনি তার বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহয়তা করা হবে বলে উল্লেখ করেন।ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ধামরাই উপজেলার পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন মতামত ও উৎসব উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন।সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন, পূজা আমাদের আর দূর্গা মাকে রক্ষা করার দায়িত্বও আমাদের। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সহায়তা করবে। এবার ১৮৮ টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এদিক খেয়াল রেখে প্রতিবারের মতো এবারেও ধামরাই উপজেলা জুড়ে দুর্গাপূজার প্রস্তুতি চলছে।

এসময় পূজা চলাকালে দ্রুতগতির মোটরসাইকেল রোধে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের প্রতি আহ্বান জানান তারা। সভাপতির বক্তব্যে ওসি মনিরুল ইসলাম বলেন, কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সচেষ্ট থাকবে ধামরাই থানা পুলিশ। এতে পুলিশের সাথে আইন-শৃঙ্খলায় পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা সমন্বয় করবে। তিনি নিজের নাম্বার দিয়ে ২৪ ঘন্টা সমস্যা জানানোর অনুরোধ করেন। তিনি বলেন, সমস্যা হয়েছে রাত ৩ টা বাজে নিঃসংকোচে আমাকে ফোন দিয়ে জানান। তিনি সবাইকে সব ধরনের গুজব হতে সতর্ক থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো,উচ্চস্বরে সাউন্ড বক্স না বাজানোসহ সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফজলুল হক, ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু নন্দ গোপাল সেন, ধামরাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD