1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

আশুলিয়ায় পুলিশের অভিযানে ৪ জুয়ারি আটক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ৫৪ হাজার ৬৩ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এর আগে, বুধবার রাতে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার পুটিজানা এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে মাহমুদ হাসান জালাল (৪৭), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার তালতলা এলাকার মৃত জাফর আলীর ছেলে মো. আব্দুল জব্বার (৫২), আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. সাবিকুল ইসলাম নাদিম (৩৭) ও কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার খেতাবখা এলাকার মৃত বাদশা শেখের ছেলে মো. এরশাদ আলী (২৭)।

এসময় অজ্ঞাতনামা আরও ৩/৪ জন পালিয়ে যায়। আটকরা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকার সাইদুরের মালিকানাধীন ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৪ জুয়ারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়ার ২ লাখ ৫৪ হাজার ৬৩ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিসহ দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD