1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আশুলিয়ায় ডিস ব্যবসা’কে কেন্দ্র করে বাড়িতে হামলা ও ভাংচুর , থানায় অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে
আশুলিয়ায় ডিস ব্যবসা'কে কেন্দ্র করে বাড়িতে হামলা ও ভাংচুর

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় অবৈধভাবে ডিসের বিল উত্তোলনে বাধা দেয়ায় যুবদল নেতা আব্দুল লতিফ আকাশ এর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রায় তিনলক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে জানা যায়। আব্দুল লতিফ আকাশ (৩৮) মধ্য গাজীরচট দুই সতিনের পুকুর পাড় এলাকার লোকমান হোসেন মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকার সময় মধ্য গাজীরচট দুই সতীন এলাকার তোতা মিয়ার ছেলে সোহাগ (৩০) এর নেতৃত্বে একই এলাকার মৃত আবু সাইদের ছেলে কিশোর গ্যাং এর নেতা সিয়াম (২০) ও মোঃ রনি (৩০)সহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আব্দুল লতিফ আকাশের বাড়িতে গিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ডাকাডাকি করে। আব্দুল লতিফ আকাশ সেসময় বাড়িতে না থাকায় তারা বাড়িঘর ও তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়ে চলে যায়।

আব্দুল লতিফ আকাশ জানান, ২০০৮ সাল থেকে আমরা গাজীরচট ক্যাবল নেটওয়ার্ক নামে ডিস অফিসের মাধ্যমে এলাকায় ডিস সংযোগ দিয়ে সুনামের সহিত ব্যবসা করে আসতেছি। গত ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে সন্ত্রাসী সোহাগের নেতৃত্বে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অবৈধভাবে আমাদের ডিস নেটওয়ার্ক এরিয়ার মধ্যে তাদের সংযোগ ঢুকিয়ে ব্যবসা চালাতে থাকে।

অদ্যবদি আমরা নিয়মিতভাবে আইডিয়াল কেবল নেটওয়ার্কে ফিড ভাড়া পরিশোধ করে আসিতেছি। আমরা তাদের বিল উত্তোলনে নিষেধ করলে সোহাগ গং আমাদের ওপর হামলা চালায় ও হুমকিধামকি প্রদান করে। এতেও ক্ষান্ত না হয়ে গতকাল রাতে সোহাগের নেতৃত্বে আমার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসহ আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে আমি প্রাণনাশের সংশয়ে আছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD