1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

আগৈলঝাড়ায় ১৬২টি মন্ডপে শেষ সময়ে চলছে শারদীয় দুর্গা পূজার আয়োজন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

মোঃ আলামিন বেপারী, বরিশাল প্রতিনিধি :
অন্যান্য বছরের মতো এবছরও বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা মন্ডব আগৈলঝাড়া উপজেলার ১৬২টি মন্ডপে শেষ সময়ে চলছে শারদীয় দুর্গা পূজার আয়োজন। সরকারি হিসেব মতে, এ বছর উপজেলায় মোট ১৬২টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। বাকি ছয়টি মন্ডপে পরে বাসন্তি পূজা এবং তিনটি মন্ডপে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ মোশারফ হোসেন জানান, প্রতি পূজা মন্ডপের জন্য সরকার পাঁচশ’ কেজি করে চাল সহায়তা বরাদ্দ প্রদান করেছে। ইতোমধ্যে বরাদ্দকৃত চাল পাওয়া গেছে জানিয়ে তিনি আরও বলেন, বরাদ্দকৃত চাল মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুকূলে ডিও লেটার প্রদান করা হবে। মঙ্গলবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিমা নির্মানের কাজ শেষ করেছেন মৃৎশিল্পীরা।

উপজেলার শিহিপাশা গ্রামের পাল পাড়ার বাসিন্দা শিব শংকর পাল, সুদেব পাল, জয়দেব পাল, সঞ্জয় পালসহ অন্যান্য মৃৎ শিল্পীরা জানিয়েছেন, অন্যান্য বছরের মতো এবছরও প্রতিমার আকার ও আয়তন ঠিক রেখেই প্রতিমা নির্মাণের কাজ শেষ করা হয়েছে। দো-মাটির কাজও শেষ করা হয়েছে। এখন রং তুলির আঁচরে তারা ফুঁটিয়ে তুলবেন প্রতিমার সৌন্দর্য্য। সাথে চলছে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ। বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, এবার বিভাগে পূজা মন্ডপের সংখ্যা ১৫শ’ ৯৫টি। এরমধ্যে স্থায়ী পূজা মন্ডপ ১৩শ’ ৪২ ও অস্থায়ী পূজা মন্ডপ ২৫৩, বিরোধপূর্ন পূজা মন্ডপ ছয়টি, অধিক গুরুত্বপূর্ন ৪৯২, গুরুত্বপূর্ন ৬১২টি এবং সাধারণ পূজা মন্ডপ ৪৯১টি। ডিআইজি বলেন, সনাতন ধর্মাবোলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময় নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পঞ্জিকা মতে, বুধবার (২ অক্টোবর) মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে বেঁজে উঠবে দেবীর আগমনী বার্তা। আগামী ৮ অক্টোবর দেবীর বোধন, ৯ অক্টোবর ষষ্ঠী পুজার মধ্যদিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ, ওইদিন মন্ডপে মন্ডপে বেঁজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের বাজনার শব্দ। ১০ অক্টোবর মহাসপ্তমী পূজা, ১১ অক্টোবর দেবীর মহাঅষ্টমী পূজা, ১২ অক্টোবর মহানবমী পূজা শেষে ওইদিন রাতে দশমী বিহিত পূজা সমাপনান্ডে দেবী বিসর্জণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে বিজয়া দশমী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD