1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৯৭১-২০২৪ দুটি চেতনা মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে: ডিআইজি মোঃ মঞ্জুর

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, ১৯৭১ মহান স্বাধীনতার চেতনা এবং ২০২৪ মহান স্বাধীনতার চেতনা এই দু’টি চেতনা মিলে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের সকলের সমান অধিকার আছে। যার যার ধর্ম সে সে পালন করবেন। দায়িত্ব সবার। এক্ষেত্রে পুলিশ আপনাদের সহযোগিতায় থাকবে।

যারা বিগত দিনে সন্ত্রাস নৈরাজ্য করেছে। তাদের আইনের আওতায় আনা হবে। আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২৪ উপলক্ষে গৌরনদী উপজেলার সকল শ্রেণী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

গৌরনদী মডেল থানার আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার বেলায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী।

বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জামায়াতের উপজেলা আমীর মাওলানা আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও জেলা বিএনপি সদস্য দুলাল রায় দুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD