
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।

শনিবার ( ৫ই অক্টোবর) দুপুরে আখেরি মোনাজাতে জেলা তাবলীগ জামাত,আগত তাবলীগ জামাতের মেহমানগণ, জেলার স্থানীয় হাজার হাজার মুসল্লীগণ অংশগ্রহণ করেন।
এছাড়াও পুলিশ,স্থানীয় জনপ্রতিনিধিগণ,জেলার গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার ৩ ই-অক্টোবর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
ঠাকুরগাঁও জেলা তাবলীগ জামাতের উদ্যোগে তিন দিনব্যাপী এবারের জেলা ইজতেমা ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত মরহুম লাল সাহেবের পরিত্যক্ত ইটভাটায় শুরু হয়।এতে জেলা ছাড়াও অন্য জেলা উপজেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে এসে ইবাদত বন্দেগি করেছেন।
তিনদিনের ইজতেমায় হিংসা-বিদ্বেষ সব ভুলে মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি, শান্তি ও ঐক্যসহ বিশ্ব মানবতার মুক্তি কামনায় দোয়া পেশ করেন , কাকরাইল মসজিদের মুকিক মাওলানা মোহাম্মদ উল্লাহ।