1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উইলিয়ামস সোয়েটার লিমিটেড স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ, আশুলিয়াযর বাইপাইলে শ্রমিকদের বিক্ষোভ কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু আমতলীতে জমজমাট ঈদবাজার রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ

টঙ্গীতে ট্রাকের চাপায় পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে ট্রাকের চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। মৃত ওই ব্যক্তির নাম আতিকুর রহমান (৪০)। সে গাইবান্ধা জেলার সদর থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। দুর্ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত আতিকুর টঙ্গীর গাজীপুরা এলাকায়একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার পর পুলিশ গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে ওই ট্রাকটিকে জব্দ করেছে। আতিকুর টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবারের সাথে বাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি ট্রাক আতিকুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়ারা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের খবর শ্রমিকদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়লে কারখানার কয়েক’শ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, আতিকুরের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাফিক পুলিশ গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসছে। ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD