1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ

আশুলিয়ায় ইউপি সদস্য আবু সাদেক ভুঁইয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৫২৪ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (৬ অক্টোবর) রাতে র‍্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার হাজী আবু সাদেক ভূঁইয়া আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার এবং ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় বসবাস করেন।

র‍্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার ঘটনায় একাধিক মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত সাদেক ভূইয়া ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD