1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার রাণীশংকৈলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে

চাঁদাবাজি মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৪

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
চাঁদাবাজি মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল শিকদার ওরফে মিঠু শিকদারের করা চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু, ফরহাদ শরীফ ও এস এম সজীব শরীফ।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুছ মিয়া বলেন, ‘গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল শিকদার ওরফে মিঠু শিকদার গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছিলেন।

ওই মামলায় চারজনকে সেনাবাহিনী আটক করে থানা হেফাজতে দিয়েছে। বুধবার (২৩ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে। বাদী জামিল শিকদার তার মামলার এজাহারে উল্লেখ করেছেন, তিনি টরকী বন্দরের ফ্লাক্সিলোড ব্যবসায়ী। বিবাদীরা তাকে দীর্ঘদিন ধরে ভয়-ভীতি দেখাচ্ছেন- তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাই সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে দেখা করতে হবে। একই সঙ্গে তার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে বিবাদীরা মারধর করেন। এরপর তিনি গৌরনদী থানায় মামলা দায়ের করলে সেনাবাহিনী বিবাদী চারজনকেই আটক করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD