1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে লায়ন্স ক্লাবের উদ্যোগে সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাস উপজেলায় লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-এ২ বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সকালে উপজেলার পাঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলে এই সার্ভিস প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে বিভিন্ন পেশার বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে নাক, কান,গলা, চোখ, ডায়াবেটিস চেক-আপ, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও খাদ্য বিতরণ এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এই উদ্যোগটি এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষে নেয়া হয়, যাতে তারা কোনো প্রকার ব্যয় ছাড়া চিকিৎসা সেবা পেতে পারে।

এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী করার জন্য এই আয়োজন করায়। প্রোগ্রামটি যৌথভাবে আয়োজন করেন, ঢাকা আর্চাদিয়া লায়ন্স ক্লাব, ডি-লিজেন্ট লায়ন্স ক্লাব, ড্রীম সিটি লায়ন্স ক্লাব, গোল্ডেন লাইন লায়ন্স ক্লাব, কিংফিশার লায়ন্স ক্লাব, মহাখালী মডেল লায়ন্স ক্লাব, প্রতিতি লায়ন্স ক্লাব ও রজনীগন্ধা লায়ন্স ক্লাব।

প্রোগ্রামে পাংগাশিয়া বাচ্চু মিয়া স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ এমজেএফ।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রথম ভাইস গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ ও জেলা দ্বিতীয় ভাইস গভর্নর মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ প্রমূখ।

এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, হোমনা ডিগ্রি কলেজের সাবেক প্রফেসর মনোয়ার হোসেন, মাছিমপুর হাইস্কুলের সিনিয়র শিক্ষক আবদুল হাই মোল্লা, হোমনা খাদিজা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,সমাজসেবক শহিদ ও ঢাকার ৮টি লায়ন্স ক্লাবের প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD