1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎আলেম সমাজের সঙ্গে আবুল হোসেন মিয়ার মতবিনিময়: ঐক্য, উন্নয়ন ও দ্বীনি মূল্যবোধ জোরদারের আহ্বান ‎ ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ

পর্যটন কেন্দ্র কুয়াকাটা আবাসিক হোটেলে আত্মগোপনে থাকা দুই কাউন্সিলরসহ গ্রেপ্তার ৫

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ শফিকুল ইসলাম : পর্যটন কেন্দ্র কুয়াকাটা একটি আবাসিক হোটেলে আত্মগোপনে থাকা দুই বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক দুই কাউন্সিলর সহ পাঁচজন কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তারকৃতরা নিজ নিজ এলাকা ছেড়ে বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া জানান, কলাপাড়া থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল থেকে গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুজন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল্ড ব্যাপারি, পৌর যুবলীগের সদস্য এইচএম টিপু ও সাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের গৌরনদী থানায় আনার পর দুপুরে আাদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্রমতে, গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয় সাবেক সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর সেকেন্ড ইন কমান্ড গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র (সম্প্রতি গ্রেপ্তারের পর জেল হাজতে থাকা) হারিছুর রহমানের অনুসারী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD