1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

আগৈলঝাড়ায় গোসল করতে নেমে নিখোঁজ শিশু শিক্ষার্থী, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় গোসল করতে নেমে তিন শিশুর মধ্যে একজন নিখোঁজের ৪ ঘন্টা পর ৩য় শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সরেজমিনে গিয়ে জানাগেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রিপন বিশ্বাসের ছেলে দক্ষিণ-পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র দেব বিশ্বাস (৯), ছোট বোন রাখি (৬) ও পাশের বাড়ির খেলার সাথী অয়ন বাড়ৈ (৮) কে সাথে নিয়ে খেলতে গিয়ে গতকাল শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী জনৈক বজলু কাজী’র সদ্য বালু উত্তোলনকৃত ঘেরে গোসল করতে নামে।

এ সময় দেব পানিতে ডুবে যায়।এ সময় ছোট বোন রাখি ও অয়ন বাড়ৈ দেবকে না পেয়ে বাড়ি গিয়ে অভিভাবকদের জানায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন খোঁজাখুজি করে না পেয়ে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়।

এ খবর এলাকায় ছড়িয়ে পরলে ঘেরের চার পাশে হাজার হাজার লোকজন ভিড় করেন।দীর্ঘ সময় ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে দেবের সন্ধান না পেয়ে বরিশাল জেলা ডুবুরি দলকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিখোঁজের ৪ ঘন্টা পর সন্ধ্যায় শিশু শিক্ষার্থী দেব বিশ্বাসের মরদেহ ওই ঘের থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় পরিবারসহ উপস্থিত এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।নিহত শিশু শিক্ষার্থীর ঠাকুর দাদা সিন্ধু বিশ্বাস বলেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায় ছোট বোন ও খেলার সাথীকে নিয়ে বাড়ির পাশের ঘেরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দেব। বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুজি করে আমরা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দেই। ফায়ার সার্ভিস এসে সন্ধ্যায় দেবের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে গৌরনদী ফায়ার সার্ভিস এর সাব-অফিসার মাহাবুব আলম জানান, শুক্রবার দুপুরে এক শিশু পানিতে ডুবে নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ডুবুরি দলের সহযোগীতায় ৪ ঘন্টা চেষ্টার পর ৩য় শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে আমরা সক্ষম হই।

এ বিষয়ে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, যেহেতু শিশুটি সাঁতার না জানার কারনে পানিতে ডুবে মারা গেছে, সেহেতু নিহতের পরিবার ও স্থানীয়দর সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD