1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

জাজিরা যমুনা ইলেকট্রনিক্স ডিলার কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

জুয়েল মিয়া, জেলা প্রতিনিধি শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরায় সিমি ইলেক্ট্রনিক্সের উদ্যোগে দেশের সুনাম ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটো মোবাইল লিঃ এর ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টার সময় উপজেলার টিএনটি মোড় সংলগ্ন সিকদার প্লাজায় সকল ডিলারদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয় যমুনার পণ্য ও সেবার মান উন্নয়ন ব্যবসায়িক সম্প্রসারণ ডিলারদের সাফল্যের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

ডিলার সম্মেলনে সিমি ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী মোঃ মানিক মাদবরের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস হেড অব বিজনেস মোঃ সাজ্জাদুল ইসলাম।

প্রধান অতিথি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের হেড অব বিজনেস মোঃ সাজ্জাদুল ইসলাম বলেন যমুনা গ্রুপ সব সময় তার ডিলারদের পাশে আছে এবং তাদের উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যায় আমাদের লক্ষ্য ডিলারদের সাথে অংশীদারত্বের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে আমাদের পণ্য পৌঁছে দেওয়া।

সম্মেলনে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্বপ্ন বাস্তবায়নের অংশ যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল যমুনা ইলেকট্রনিকসের পণ্য সামগ্রী আজ পৌঁছে গেছে জনগণের হাতের কাছে।

ডিলার সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম হেড অব সেলস মাকসুদুর রহমান এজিএম সেলস এন্ড মার্কেটিং মাসুদুর রহমান, জাজিরা পৌরসভার সাবেক মেয়র ইদ্রিস মিয়া মাস্টার মোঃ ইব্রাহিম মিয়া,দেলোয়ার সিকদার সহ জেলা উপজেলার বিভিন্ন যমুনা প্লাজার শাখা ব্যবস্থাপক ও সম্মানিত ডিলারগণ উপস্থিত ছিলেন।

ডিলারদের যমুনার সাথে ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় সাফল্যের স্বীকৃতি হিসেবে ভালো পারফরমেন্সদের পুরস্কৃত করেন বাজারে যমুনার পণ্য সহজলভ্য করতে এবং গ্রাহক সেবার মানউন্নয়নে নতুন কৌশল ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD