1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল নিয়ে নানা জল্পনা, পাল্টাপাল্টি দাবি তৃণমূল-বিজেপির ৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার ‘মাত্র ১০ মিনিটে সব ডুবে গেছে, আমি পথে বসে গেছি’ নরসিংদীতে বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সরাইল সরকারি পাবলিক লাইব্রেরি এখন মাদকাসক্তদের অভয়ারণ্য ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পরিকল্পনাহীন উন্নয়নে বিপাকে আশুলিয়া-সাভার, হুমকিতে জনস্বাস্থ্য ‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষা

সাভারে নারীর খণ্ডিত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে
সাভারে নারীর খণ্ডিত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকা থেকে মস্তকহীন ও দুই হাতের কবজি কাটা অবস্থায় শান্তনা (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহের প্রায় ১৫০ গজ দূরে পলিথিনে মোড়ানো দুই হাত ও মাথা উদ্ধার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে মোবাইল ট্র্যাকিং করে নিহতের স্বামী নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নয়নের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে মস্তকহীন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা ও হাত উদ্ধার করে।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই ওয়াজেদ আলী জানান, ‘রাতে ওই খণ্ডিত মরদেহের মস্তকহীন দেহ উদ্ধার করা হয়। মরদেহের কবজি থেকে হাত কাটা ছিল। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে মাথা ও দুই হাতের অংশ উদ্ধার করা হয়। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।’

মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আজ মঙ্গলবার সকালে মোবাইল ট্র্যাকিং করে শান্তনার স্বামী নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD