1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব শুরু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

নটর ডেম কলেজের তিন দিনব্যাপী ‘৭৫ বছর পূর্তি উৎসব’ শুরু হয়েছে। ২৫ জানুয়ারি বিকেল ৩টায় এ উৎসব শুরু হয়।

প্রথম দিনের আয়োজন ছিল কলেজের সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত-বক্তৃতা প্রদান করেন নটর ডেম কলেজের মাননীয় অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং নটর ডেম কলেজের বিভিন্ন কার্যক্রম ও তার উদ্দেশ্য-আদর্শ তুলে ধরেন।

উৎসবের প্রথম দিনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বিবিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনাকে সামনে রেখে বাংলাদেশের শিক্ষাকার্যক্রমে নটর ডেম কলেজের অবদানকে ব্যাখা করেন।

প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপস্টলিক নুনসিও (ভ্যাটিকানের রাষ্ট্রদূত, বাংলাদেশে পোপ মহোদয়ের প্রতিনিধি) সম্মাননীয় আর্চবিশপ কেভিন রানডাল।

বক্তৃতা-পর্বের পর স্মারক সম্মাননা তুলে দেয় বিশিষ্ট অ্যালামনাইদের হাতে যারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পরে নটর ডেম কলেজের এলামনাই ব্রি. জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. রেফায়েত উল্লাহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সবশেষে ছিল কৃতী নটরডেমিয়ান জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের পরিবেশনা।

উৎসবের ২য় দিন সকাল থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD