1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত রাজনীতি আমার কাছে একটি ইবাদত’: জহির উদ্দিন স্বপন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আনোয়ারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অংশগ্রহণ মানিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে শান্তি ফেরাতে বড় সফলতা: ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি নীলফামারীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: বৃদ্ধ গ্রেপ্তার সাহিত্য ও সাংবাদিকতায় একের পর এক স্বীকৃতি, আলোচনায় লেখক মোঃ মেহেদী হাসান আশুলিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

জামিন পেয়েই গুলিতে খুন হলেন যুবলীগ কর্মী

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে

পাবনা (ঈশ্বরদী): জামিনে বের হওয়ার তিন-চারদিনের মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে যুবলীগ কর্মী খালেকুজ্জামান মানিককে (৩৬) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে পাবনা- কুষ্টিয়া মহাসড়কে রূপপুর মোড় সংলগ্ন পাটোয়ারি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মী মানিক ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের লন্ড্রির দোকানদার ইউনুছ আলীর ছেলে। তিনি যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত তিন-চারদিন আগে একটি হত্যা মামলায় জেল খেটে জামিনে বাড়িতে এসেছিলেন মানিক। সোমবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। এসময় কয়েকটি মোটরসাইকেলে করে অচেনা আট-১০ জন সেখানে এসে মানিককে লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোড়েন। এতে মানিক মাটিতে লুটিয়ে পড়লে রামদা’ ও চাপাতি দিয়ে মানিককে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যান। এসময় ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, ধারণা করছি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মানিকের শরীরে কয়েকটি গুলির এবং মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

২০২৩ সালের ১৭ জুন ঈশ্বরদীতে পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী তাফসির আহমেদ মনা খুন হন। সেই মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ কর্মী মানিক। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেলহাজতেই ছিলেন মানিক। সম্প্রতি জামিনে বের হয়েই খুন হলেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD