1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

পরিশোধিত দেনমোহ নিয়ে হয়রানি মূলক মামলার প্রতিবাদ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

বকশীগঞ্জ (জামালপর) প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে খেওয়ারচর উজান গ্রামের মোছাঃ সুমি আক্তার, পিতা- মোঃ সহিদুল্লাহ একই গ্রামের বাসিন্দা আপন জেঠাতো ভাই মোঃ ফজলুর রহমান, পিতা- মোঃ আঃ করিম কে মুসলিম শরিয়ত মোতাবেক বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের সংসার জীবন সুন্দর সুখীময় করার লক্ষে ঢাকায় গিয়ে উভয়ই পোষাক শিল্প কারখানায় চাকুরী করে।

চাকুরীরত অবস্থায় ফজলুর রহমান তার স্ত্রীর সকল চাহিদাসহ স্ত্রীর সাকুল্য দেনমোহর পরিশোধ করে এবং তাদের সংসার ভালোভাবে চলার জন্য মোটামোটি ভালো অংকের টাকা জমায়িত করে।

এমতাবস্থায় থাকাকালীন হঠাৎ করে একদিন পূর্বের পরিকল্পিতভাবে মোছাঃ সুমি তার পরিবারের কুঃপরামর্শে স্বামীকে না জানিয়ে বাসায় থাকা গচ্ছিত টাকা-পয়সা এবং অলংকারাদি চুরি করিয়া ঢাকা থেকে তার বাপের বাড়ীতে চলে আসে।

এ ব্যাপারে তাদের স্থানীয় সংশ্লিষ্ট চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিশী বৈঠক করিয়াছে। কিন্তু কোনোক্রমেই মেয়ের পক্ষ ফজলুর রহমান এর সংসার করবে না মর্মে জানাইলে স্বামী ফজলুর রহমান নিরুপায় হইয়া বর্তমান সরকারের ক্ষমতা প্রাপ্ত বিচার বিভাগীয় সেনা বাহিনীর আশ্রয় গ্রহন করে।

সেনা বাহিনীর মাঠ পর্যায়ে পরোক্ষ হস্তক্ষেপেও মোছাঃ সুমির পিতার কাছে কোনো প্রকার ফলদয় হয় নাই। অবশেষে দাম্পত্য স্বত্ব আদায়ের লক্ষে ফজলুর রহমান বিজ্ঞ আদালতে মামলা করে। কিন্তু কোনো কিছুতেই কোন প্রকার ফলোদয় না হইলে ফজলুর রহমান তার স্ত্রী মোছাঃ সুমিকে ১৯৬১ সালের বিবাহ রেজিস্ট্রি আইনে তালাক প্রদান করে। এর পর থেকেই শুরু হয় মোছাঃ সুমির পিতার দ্বারা হয়রানীমূলক বিভিন্ন প্রকার মিথ্যা মামলা। শুধু তাই নয় মামলা চালানোর জন্য বিজ্ঞ আদালতে যাওয়া-আসার পথে ফজলুর রহমানকে সুমির পিতার ভাড়াকৃত অজ্ঞাতনামা লোকজনের মাধ‌্যমে বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টিসহ তার জীবন নাশের হুমকী প্রদান করে।

সদা-সর্বদা ফজলুর রহমান এর পরিবার মোছাঃ সুমির পরিবার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বিদ্যমান হইয়ে দাড়িয়েছে। মোছাঃ সুমির পিতা, মাতা ও তাদের সংগ্রহ করা ক্যাডার বাহিনীর ভয়ে ফজলুর রহমানসহ তার পরিবার দিশেহারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD