1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পলাশে ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর পলাশ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পলাশ উপজেলার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেনের সভাপতিত্বে এ সময় পলাশ উপজেলার তিনটি সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন পলাশ প্রেসক্লাবের সভাপতি আশাদউল্লাহ মনা, সাধারণ সম্পাদক নূরে আলম রনি, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান, যুগ্ম সম্পাদক আল-আমিন মিয়া, পলাশ উপজেলা প্রেসক্লাবে সভাপতি হাজ্বী জাহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ও পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ ইকবাল রাসেল সহ সংগঠনের সদস্যরা।

এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসেইন, উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কাউছার আলম সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ও পলাশ উপজেলার সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD