1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয় রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলে সহ ২ নৌকা আটক ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল

ইনক্রিমেন্ট বাড়ানোর দাবি: আশুলিয়ায় ২৯ কারখানায় উৎপাদন বন্ধ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে
আশুলিয়ায় ২৯ কারখানায় উৎপাদন বন্ধ

বিশেষ প্রতিবেদক : বাৎসরিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে ১৫ শতাংশে উন্নীত করার দাবিতে শুরু হওয়া পোশাক খাতের শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

আন্দোলন ও কর্মবিরতির জেরে বৃহস্পতিবারও (১২ ডিসেম্বর) আশুলিয়ার কমপক্ষে ২৯টি কারখানায় বন্ধ রয়েছে উৎপাদন কার্যক্রম। সেগুলোর মধ‍্যে ১০টিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। বিকাল পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

তবে শ্রমিকরা ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও তারা কোনও বিশৃঙ্খলা করছেন না।

কারখানা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাৎসরিক ইনক্রিমেন্ট ১৫ থেকে ২০ শতাংশ করার দাবিতে চলমান আন্দোলনের জেরে আশুলিয়া ওই ২৯টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ‘নো ওয়ার্ক, নো পে’র ভিত্তিতে বন্ধ রয়েছে ৮টি কারখানা, সবেতনে ছুটি রয়েছে ৮টিতে এবং কাজ না করে শ্রমিকরা চলে গেছেন বা কাজ বন্ধ করে বসে আছেন এমন কারখানার সংখ্যা ১৩টি।

সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে জানা যায়, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে নাসা গ্রুপ, ট্রাউজার লাইন ও আল মুসলিম।

এ ছাড়া সাধারণ ছুটিতে থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে– নিউ এইজ গার্মেন্টস, নিউ এইজ অ্যাপারেলস, মেডলার অ্যাপারেলা, ব্যান্ডো ডিজাইন। এগুলোর বাইরে শ্রমিকরা এসে কাজ না করে বেরিয়ে গেছেন এমন কারখানার মধ্যে রয়েছে– নিট এশিয়া লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড, ডেকো ডিজাইন লিমিটেড, শারমিন ফ্যাশন, শারমিন অ্যাপারেলস, ইথিকাল গার্মেন্টস, আগামী ফ্যাশন, ক্রসওয়্যার, ফ্যাশন ফোরাম, মুন রেডিওয়্যার লিমিটেডসহ অন্যান্য বিভিন্ন কারখানা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সকাল থেকে ১৩টিরও বেশি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। এর মধ্যে ১০টি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছেন।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD