1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয় রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলে সহ ২ নৌকা আটক ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল

কালিয়াকৈরে ড্রাম ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, ট্রাকে আগুন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে
ড্রাম ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, ট্রাকে আগুন

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ মাটি বহনকারী ড্রাম ট্রাক চাপায় কাকুলি আক্তার (২৭) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই ড্রাম ট্রাকে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে বলে জানা গেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাকুলি আক্তার ওই এলাকার এসেনশিয়াল নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মৌচাক ইউনিয়নের মধ্যপাড়া, আকুলিচালা এলাকায় ওই কারখানা ছুটি দিলে শ্রমিকরা যার যার বাড়ি যাচ্ছিলেন। এসময় অবৈধ মাটি পরিবহনকারী ড্রাম ট্রাকটি বেপরোয়া গতিতে কাকুলি আক্তারকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও ওই কারখানার শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেন। ততক্ষণে গাড়ির চালক ও সহকারী পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বারেক মিয়া জানান, অবৈধ ভাবে মাটি কেটে রাস্তা ধ্বংস করে ফেলেছে। আজকে একজন মানুষ মারলো। এদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, মাটির ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে এ খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD