1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

পলাশে হোটেল ও ফার্নিচারের দোকান আগুন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পলাশে আগুনে হোটেল ও ফা়র্নিচারের দোকান পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

শনিবার রাতে পলাশ উপজেলা কার্যালয়ের সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূএে জানা যায় , শনিবার রাত সাড়ে নয়টার দিকে পলাশের আলামিনের একটি হোটেল ও অনিল সূএধরের কাঠের ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা পলাশ ফায়ার সার্ভিসকে এ অগ্নিকাণ্ডের খবর জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে দোকানের ফার্নিচার সব পুড়ে ছাই হয়ে যায়। ফার্নিচারের পাশে থাকা আলামিনের ভাতের হোটেলের ফ্রিজসহ চেয়ার-টেবিল পুড়ে ছাই হয়ে যায়।

ফার্নিচারের দোকান মালিক অনিল সূত্রধর জানান, আগুনে তার প্রায় ২৫-৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদেকুল বারি জানান, আমরা খবর পেয়ে অনেক চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারণা করছি সর্ট সার্কটি থেকে এ আগুন লাগতে পারে৷ তদন্ত করে পরবর্তীতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD