1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণচাঞ্চল্য ‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের আশুলিয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

সরকারি নলকূপ বাজারে বসানোর কথা, বসিয়েছে জঙ্গলে দুই বছর পার হল ঠিকাদার দেয়নি ট্যাংকি

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার বারহাট্টা উপজেলার ‘সিংধা মোড়’ বাজারের জন্য বরাদ্দকৃত সরকারি গভীর নলকূপ (সাবমার্সিবল) বসানো হয়েছে পাশের একটি জঙ্গলে। দুই বছর আগে সাবমার্সিবল গভীর নলকূপটি বসানো হলেও এখন পর্যন্ত এতে ট্যাংকি বসানো হয়নি।

স্থানীয় দুই-তিনজন ব্যক্তি নলকূপটির ট্যাংকি নিজেদের বাড়িতে নিয়ে রেখেছেন। ওই দুই ব্যক্তি মোটরের সুইচ নিজেদের দোকানে রেখে নিজেদের খেয়াল-খুশি মতো এটি ব্যবহার করেন।

ফলে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী নলকূপটির পানি ব্যবহার করতে পারছেন না। কাগজে-পত্রে নলকূপ বসানো হলেও বাস্তবে এর সুফল ভোগ করতে না পেরে ক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী।

এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ট্যাংকি বসিয়ে নলকূপটির পানি ব্যবহার উপযোগী করার জন্য স্থানীয় মোফাজ্জাল হায়দার নামে এক ব্যক্তি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে এডিবির অর্থায়নে সিংধা মোড় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে একটি নলকূপ বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন উপজেলা চেয়ারম্যান মাঈনুল হক কাশেম এই গভীর নলকূপটি (সাবমার্সিবল) বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা লোকজনের পানি ব্যবহারের সুবিধার জন্য বরাদ্দ দেন। বরাদ্দ অনুযায়ী নলকূপ বসানোর পর এতে ট্যাংকি বসানোর কথা ছিল। তবে নলকূপ বসানোর পর ট্যাংকি উপজেলা চেয়ারম্যানের স্থানীয় দুই-তিনজন অনুসারী তাদের বাড়িতে নিয়ে রেখেছেন। নলকূপের পানির নিয়ন্ত্রণও তাদের হাতে। এর ফলে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী এই নলকূপের পানি ব্যবহার করতে পারছেন না।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় মোফাজ্জাল হায়দার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD