1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ঈদযাত্রা নিরাপদ করতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

বীরগঞ্জে ভোগনগর জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করতে ও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট ধানহাটিতে ৫ই জানুয়ারি বিকেল সাড়ে ৩ ঘটিকায় ৮নং ভোগনগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, ভোগনগর জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ রুহুল আমীন বাবু৷ সাবেক ছাত্রনেতা, দিনাজপুর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও বীরগঞ্জ উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ লাইছুর রহমান লিপু’র সঞ্চালনায় আগত অতিথিবৃন্দের আসন গ্রহনের পর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃ তামিম ইসলাম , গীতা পাঠ করেন হরিশ চন্দ্র শীল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রেরিত মূলপত্র পাঠ করেন দিনাজপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মজিবুর রহমান ৷

উক্ত কৃষক সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের ১ নং সদস্য, দিনাজপুর জেলা জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি , দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ মনজুরুল ইসলাম , বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ ফজলে আলম শাহিন ৷

এসময় দিনাজপুর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম, দিনাজপুর জেলা যুব দলের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং উপজেলা জাতীয়তাবাদী দলের কোষাধক্ষ মোঃমনিরুজ্জামান মনি, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আলিম উদ্দিন, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য সুবাস দাস, ভোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম জাকির, আবু বক্কর সিদ্দিক,তৌহিদুল আলম, বীরগঞ্জ উপজেলা ও ভোগনগর ইউনিয়ন জাতীয়তাবাদী দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন ৷

অনুষ্ঠিত কৃষক সমাবেশে অংশ গ্রহনকারী প্রান্তিক পর্যায়ের পুরুষ ও নারী কৃষকদের মধ্য থেকে মাঠ পর্যায়ে চাষাবাদের বিভিন্ন ধরনের বৈষম্য, সুবিধা,অসুবিধার বিষয়ে ব্যাপক আলোচনা,সমালোচনা সহ গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত গ্রহন করা হয় ৷

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD