1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে দ্রুত ভূমিসেবা নিষ্পত্তি, প্রশংসিত এসিল্যান্ড মেহেদী হাসান গৌরনদীর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার আশুলিয়ার এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ে কর্মীর বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ গৌরনদীতে গোয়ালঘরে আগুনে গরু-ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ইউএনও মোঃ ইব্রাহিম খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪

দুদক কী শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য, প্রশ্ন জয়নাল আবেদীনের

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে

কুমিল্লা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবেদীন ফারুক সরকারকে প্রশ্ন করে বলেছেন, ‘দুদক কি শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য? যারা হলফনামা দিয়েছেন এমপি হওয়ার আগে। দুদক চোখে কী কালো পতাকা দিয়ে রেখেছেন?’

‘২০১৮ সালের নিশিরাতের নির্বাচনের পরে এমপিরা কত লক্ষ-কোটি টাকা আয় করেছেন তা তাদের হলফনামা ও পত্রিকায় লেখা হয়েছে।

তাহলে দুদক কী শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য। কারাগার শুধু কী বিএনপির নেতাকর্মীদের জন্য? দুদক শুধু কী তারেক রহমানের জন্য?’

শনিবার (২৭ জানুয়ারি) নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির এই নেতা।

এসময় জয়নাল আবেদীন ফারুক বলেন, এই নির্বাচন জনগণ মেনে নেয়নি। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো নির্বাচন মেনে নেয়নি। ২০১৪ সালে অটোপাস করেছেন। ২০১৮ সালে নিশিরাতে নির্বাচন করেছেন। ২০২৪ সালে ভাইয়ে ভাইয়ে নির্বাচন করে আবারও বাংলাদেশের মানুষকে লুটেপুটে খাবেন, আবারও বিএনপি নেতাদের ওপর হামলা করবেন মামলা করে জেলে দেবেন, এটা সহ্য করা হবে না। তাই ৩০ তারিখ যে সংসদ হবে বাংলাদেশের জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে।

নির্বাচন কমিশনকে ইঙ্গিত করে এই বিএনপি নেতা বলেন, আপনি জনগণের ২০০০ কোটি টাকা নষ্ট করেছেন। নির্বাচন হয়েছে? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনলাম ৬০০ জন এমপি। ৩০০ জন ১০ জানুয়ারি শপথ নিয়েছেন। আর ৩০০ নাকি ৩০ তারিখ পর্যন্ত বহাল আছেন। এ সরকার ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে মৃত ব্যক্তির ভোটে নির্বাচিত হয়েছে। ২০২৪ সালে নির্বাচিত হয়েছে নাবালক শিশুর ভোটে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার এই কালো পতাকা মিছিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সী প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD